২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ব্লগ দিবস পালিত

বিভিন্ন ব্লগ প্লাটফর্মের সঙ্গে পরিচিতি, ব্লগারদের আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 06:32 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন ব্লগ প্লাটফর্মের সঙ্গে পরিচিতি, ব্লগারদের আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে তৃতীয় বারের মতো বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে সোমবার। ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’ প্রতিপাদ্য নিয়ে এবার এ দিবস পালন করে বেশ কয়েকটি বাংলা ব্লগের একটি মোর্চা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগসহ দেশের ১৩টি বাংলা ব্লগ প্ল্যাটফর্ম দিবসটি উপলক্ষে সোমবার বিকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। বেশ কয়েকজন বিদেশি ব্লগারসহ স্থানীয় অনেক ব্লগার ও উৎসুক তরুণ-তরুণী এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি প্লাটফর্ম তাদের নিজ নিজ ব্লগের বৈশিষ্ট্য ও অর্জন তুলে ধরে। উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে কয়েকজন ব্লগারকে পুরস্কার দেওয়া হয়। ২০০৫ সালে ইন্টারনেটে প্রথম বাংলা ব্লগিং-এর সূচনা হয়। খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে ইন্টারনেটে মতামত প্রদান ও বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক লেখালেখি। ব্লগিংকে মানুষের কাছে আরো জনপ্রিয় করার লক্ষ্যে ২০০৯ সাল থেকে ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০০২৭ ঘ.