২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মুক্তিযুদ্ধের বইমেলা’ শুরু

সংসদের ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল (অব) শওকত আলীর উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বইমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল (অব) শওকত আলীর উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বইমেলা’। শনিবার সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর ডিসি হিল চত্বরে ‘স্মৃতি ৭১’ শিরোনামের আট দিনের এ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “যারা ৭১’র মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে সেটাই স্বাভাবিক। না চাওয়াটা অস্বাভাবিক।” যুদ্ধাপরাধীদের বিচার যারা চায় না তাদের প্রতিহত করার কৌশল খুঁজে বের করার আহ্বান জানান ডেপুটি স্পিকার। প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হওয়া মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলা চলবে রাত ১১টা পর্যন্ত। মেলায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী হবে প্রতিদিন। মেলায় ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। বইমেলা উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। ‘আমরা করবো জয়’ সংগঠনের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের বইমেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিমুল কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১৪৪ ঘ.