২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে চোরাই পথে আনা ৮টি উট আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আটটি উটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জওয়ানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আটটি উটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জওয়ানরা। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার একটি আম বাগান থেকে সাইফুল ইসলামকে (৫০) আটক করা হয়। সাইফুলের বাড়ি শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামে। ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে ভারত থেকে শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত দিয়ে চোরাচালানিরা উটগুলো বাংলাদেশে নিয়ে আসে। এগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের অন্য স্থানে পাচার করা হতো। সকাল ১০টার দিকে বিজিবি’র কিরনগঞ্জ বিওপি’র একটি টহল দল কানসাট বাজার এলাকার একটি আমবাগান থেকে আটটি উটসহ সাইফুলকে আটক করে। ওই সময় জওয়ানদের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সঙ্গীরা পালিয়ে যায়। সাইফুলকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫৪৫ ঘ.