২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সদরঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সদরঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মো. মোশাররফ (২৩) নামে ওই শ্রমিক মঙ্গলবার বেলা ৩টার দিকে মারা যান বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক ইউসুফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট এলাকায় ফরএভার ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মোশাররফ। আহত অবস্থায় চমেক আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১৯০০ ঘ.