টাঙ্গাইল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে উপজেলার পালিমা গ্রামের পাশে পোশনা সেতুর নিচে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় অন্য লাশটি উদ্ধার করা হয়। দু’জনের বয়স আনুমানিক ২০ বছর।
কালিহাতী থানার ওসি জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অন্য কোন স্থানে খুন করে লাশ দু’টি একই সময়ে সেতুর নিচে ফেলে দেয় দূর্বৃত্তরা।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৪ ঘ.
bdnews24