ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর রোকেয়া পদকের জন্য অ্যাডভোকেট মেহেরুন্নেসা খাতুন ও শিক্ষাবিদ হামিদা খানমের নাম চূড়ান্ত করেছে সরকার।
আগামী ৯ ডিসেম্বর রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই দুই কৃতী নারীর হাতে রাষ্ট্রপতি পদক তুলে দেবেন বলে সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার মৃত্যুবার্ষিকী ৯ ডিসেম্বর রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসের সরকারি অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
ওই অনুষ্ঠানেই মেহেরুন্নেসা খাতুন ও হামিদা খানমের হাতে স্বর্ণ পদক, সম্মাননা এবং এক লাখ টাকা দেওয়া হবে।
গত বছর রোকেয়া পদক পেয়েছিলেন মেহের কবীর ও আয়শা জাফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24