২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় বিসিবি পরিচালকের ছেলের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের ছেলে মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের ছেলে মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহত আরিফুর রহমানের (৩৫) বাবা শফিকুর রহমান মুন্না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। ঢাকার গুলশানে তাদের বাসা। আহতরা হলেন, আরিফের স্ত্রী জেরিন (২৪) ও গাড়ির চালক মমতাজ আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাড়ির নায়ের মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার প্রথম প্রহরে ডবলমুরিং থানার বারেক বিল্ডিং মোড় এলাকায় আরিফুরদের বহনকারী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক আরিফুরকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৫৫৫ ঘ.