২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে নকশীকাঁথা এক্সপ্রেসে আগুন

রাজবাড়ী রেলস্টেশনে নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

রাজবাড়ী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী রেলস্টেশনে নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া থেকে খুলনা যাওয়ার সময় ট্রেনটির ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটে বলে রেল কর্তৃপক্ষ জানায়। নকশীকাঁথা এক্সপ্রেসের চালক হাকিম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে ট্রেনের ফ্যান রুম থেকে আগুনের উৎপত্তি। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের কারণে কুষ্টিয়াগামী ৫০৮/৫০৭ শাটল ট্রেনের যাত্রা বাতিল করা হয়। রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হযরত আলী সাংবাদিকদের জানান, ইঞ্জিনের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। সন্ধ্যায় শাটল ট্রেনের ইঞ্জিন দিয়ে নকশীকাঁথাকে গন্তব্যে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯১৫ ঘ.