ভোলা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনদিন পর ভোলার চরফ্যাশন উপজেলার ভাসান চর থেকে রোববার রাতে ২০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার বঙ্গোসাগর মোহনার চর মমতাজ থেকে জলদস্যুরা তাদের অপহরণ করে বলে কোস্টগার্ড জানিয়েছে।
কোস্টগার্ডের চরমানিকা কন্টিনজেন্ট কমান্ডার আবুল হোসেন জানান, রোববার সন্ধ্যায় কোস্টগার্ড ভাসান চরে অভিযান চালালে এই ২০ জেলেকে ফেলে জলদস্যুরা পালিয়ে যায়।
রোববার রাতেই তাদের চরফ্যাশনের কচ্ছপিয়া মৎস্যঘাটে মুক্ত করে দেওয়া হয়।
এরা হলেন বরগুনার তালতলী উপজেলার মো. জাফর (৫০), জামাল (৩০), খালেক (৩২), শাহিন (২০), আলতাফ (৩৫), পাথরঘাটার আউয়াল (১৮), সোহেল (২০), চরফ্যাশনের বাবুল কাসেম (৩৫), আলমগীর (৩০), হোসেন (৩৫), তালাম (৩৫), রুহুল আমিন (৩২), বাগন আলী (৩৪), নাসির (২৫), কালাম (২২), তফলিম (২০), হারুন (২১), সাইফুল (১৮), কুদ্দুস (৩২) ও আব্দুর রশিদ (২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩২ ঘ.
bdnews24