২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসি চেয়ারম্যান হিসেবে আহমেদুলের শপথ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন এ টি আহমেদুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন এ টি আহমেদুল হক চৌধুরী। রোববার বিকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাকে শপথ পড়ান। এর আগে বুধবার পিএসসির সদস্য এ টি আহমেদুল হক চেয়ারম্যান পদে নিয়োগ পান। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিএসসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্য পদে নিয়োগ দিয়ে থাকেন। সা’দত হুসাইনের চাকরির মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে আহমেদুল হককে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের ২৩ জুন পিএসসিতে যোগ দেওয়ার আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের (এআইজি) দায়িত্ব পালন করেন নতুন চেয়ারম্যান আহমেদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এএল/১৮০৮ ঘ.