২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ: বাপা’র প্রতিবাদ

টিপাইমুখে বাঁধ নির্মাণে বাধা দিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

সিলেট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণে বাধা দিতে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সিলেটের জকিগঞ্জের অমলসিদে শনিবার দুপুরে বাপা’র গণ-প্রতিবাদ কর্মসুচিতে এ অভিযোগ করা হয়। টিপাইমুখ বাঁধ নির্মাণে ভারতের গোপন বিনিয়োগ চুক্তি বাতিল ও জলবিদুৎ পরিত্যক্ত ঘোষণার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ভারত টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করে। সে সময় বিএনপি এ বাঁধ নির্মাণ প্রতিরোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগও এ নিয়ে নানা টালবাহানা করছে। এ বাঁধ হয়ে গেলে মেঘনা, সুরমা, কুশিয়ারা নদী তীরের প্রায় ৬ কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। ধ্বংস হবে জীব বৈচিত্র, বলেন বক্তারা। কর্মসূচি চলাকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানিয়ে পায়রা উড়িয়ে প্রতীকী চিঠি পাঠান পরিবেশ অন্দোলনের নেতারা। অনুষ্ঠানে বক্তব্য দেন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান ড. অব্দুল আওয়াল বিশ্বাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২০ ঘ.