২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় কারখানায় আগুন

রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশে বেলী কমপ্লেক্সে একটি সোয়েটার কারখানা আগুনে পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশে বেলী কমপ্লেক্সে একটি সোয়েটার কারখানা আগুনে পুড়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানটিতে আগুন লাগে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে। প্রায় দেড় ঘণ্টা পর বাহিনীর নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে। বেলী কমপ্লেক্সের পঞ্চম তলার ‘লাশমা ফ্যাশনের’ আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে তিনি বলেছেন, কারখানাটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৩০ ঘ.