২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ দোকান ভস্ম

নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন একটি মার্কেটের ১১টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 03:59 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন একটি মার্কেটের ১১টি দোকান পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মান্নান কুতুবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বিদ্যুৎ লাইন থেকে বায়েজিদ থানাধীন সাজেদা সুপার মার্কেটে আগুন লাগে। এতে মার্কেটের ১১টি দোকানের মধ্যে ছয়টি পুরোপুরি এবং বাকি পাঁচটি আংশিক পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/০৯৩৩ ঘ.