২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নবজাতক, কিন্তু দাবিদার নেই

পুরনো একটি লুঙ্গিতে জড়ানো ছিলো সদ্যোজাত দুটি শিশু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ঢোকার পথে তা নজরে আসে কর্তব্যরত আয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরনো একটি লুঙ্গিতে জড়ানো ছিলো সদ্যোজাত দুটি শিশু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ঢোকার পথে তা নজরে আসে কর্তব্যরত আয়ার। শিশু দুটির দাবি নিয়ে কেউ না আসায় তারা এখন হাসপাতালের 'স্পেশাল কেয়ার ইউনিটে' রয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুই নবজাতককে পাওয়া যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক। তিনি বলেন, "শিশু দুটি পাওয়ার পর আয়া ফাতেমা আক্তার আমার কক্ষে নিয়ে আসে। এরপর লেবার ওয়ার্ডে খবর নিয়ে জানা যায়, কারো কোনো নবজাতক হারায়নি।" দুই শিশুরই বয়স বড় জোর দুই দিন। শহিদুল হকের ধারণা, অন্য স্থান থেকে তাদেও এনে হাসপাতালে কেউ রেখে গেছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে বলে জানান তিনি। হাসপাতালের 'স্পেশাল কেয়ার ইউনিটেষ্ফর চিকিৎসক শিফাত আরা সাংবাদিকদের বলেন, দুই বাচ্চাই নির্দিষ্ট তারিখের অন্তত তিন সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে। তাই তাদের অবস্থা আশঙ্কাজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০২৫ ঘ..