গাইবান্ধা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা থেকে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তেলিয়ান গ্রামের কালপানি সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাঘাটা সদর থানার ওসি ছকির উদ্দিন।
ওসি সাংবাদিকদের জানান, নিহতের গলায় রশি বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে, রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ওই যুবকের পরনে কালো রঙের প্যান্ট ও লাল চেক ফুলশার্ট ছিলো।
এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ছকির উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১১৩১ ঘ.
bdnews24