২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বোমা বিস্ফোরণ, আহত ২ শিশু

পাবনার আতাইকুলায় বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

পাবনা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার কামারপাড়া গ্রামে এ বিস্ফোরণে আহতরা হলো এলাকার হাছেন আলীর ছেলে রওশন (১২) ও আফতাব মোল্লার মেয়ে প্রীতি (৩)। তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাইকুলা থানার ওসি রবিউল হাসান সরকার জানান, রওশন তাদের ঘরের টিনের চালে সুতলি মোড়ানো একটি গোল বস্তু দেখতে পায়। বিকাল ৫টার দিকে সে ও তার ভাইয়ের মেয়ে প্রীতি ওই বস্তুটি নিয়ে খেলার এক পর্যায়ে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪১ ঘ.