ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে হাতবোমা বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে।
আহত হাতেম আলীকে (১৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িগঙ্গা প্রথম সেতুর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। ককটেলের ¯িপ্রন্টারে হাতেম আলীর শরীরের নিচের অংশ ঝলসে গেছে।
হাতেম আলী ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, মাটিতে পুঁতে রাখা একটি কাগজ তুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১১০ ঘ.
bdnews24