চাঁদপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মেঘনায় পৃথক অভিযান চালিয়ে ঢাকাগামী দু'টি লঞ্চ থেকে ৭০ মন জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে জেলা শহরের মোলহেড এলাকায় এ দু'টি অভিযান চালানো হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হক জানান, গোপন সংবাদ পেয়ে ভোলা থেকে এমভি টিপু-২ ও হাতিয়া থেকে এমভি পানামা লঞ্চে অভিযান চালানো হয়।
অভিযানে একাধিক ঝুড়িতে রাখা প্রায় ৭০ মন জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
দুপুরে এসব জাটকা চাঁদপুর শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24