চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানা এলাকায় আগুনে পুড়ে এক তেলের দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে দক্ষিণ হালিশহর মাইলের মাথায় এ দুর্ঘটনায় মারা যান মো. সাইফুল ইসলাম (২৫)।
আগুনে ওই দোকানের মালিক মো. হালিম গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল পৌনে ৬টার দিকে মাইলের মাথার এম এ আজিজ সড়কের এই তেলের দোকানে আগুন লাগলে এ দু'জন ভেতরে আটকা পড়েন। সাইফুল ঘটাস্থলেই মারা যান।
আগ্রবাদ ফায়ার স্টেশনের অপারেটর আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দোকানটিতে খোলা পেট্রোল, মবিল, ডিজেল, অকটেন প্রভৃতি বিক্রি করা হতো।
সিগারেটের আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। আগুনে তেলের দোকানটি ছাড়াও পাশের একটি লোহার দোকান ও একটি ওয়ার্কসপ পুড়ে যাায়।
দমকলের ইপিজেড স্টেশনের দু'টি গাড়ি একঘণ্টার চেষ্টায় আগন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একলাখ টাকার মতো ক্ষতি হয় বলে এই দমকল কর্মকর্তা জানান ।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24