ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া বহনকারী যানবাহনের নির্বিঘœ চলাচলের জন্য রাজধানীর কয়েকটি সড়কে দ্বিমুখী যান চলাচল স্থগিত করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, লালবাগ ও হাজারীবাগ থানা এলাকার কয়েকটি সড়ক ৭ নভেম্বর বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধু একমুখী যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পশুর চামড়াবাহী যানবাহন গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নবাবগঞ্জ রোড হয়ে বটতলা ক্রসিং দিয়ে শেরেবাংলা রোড ধরে হাজারীবাগ চামড়া শিল্প এলাকায় প্রবেশ করবে।
আর চট্টগ্রাম ও সিলেট থেকে আসা যানবাহন পলাশী ক্রসিং ও আজিমপুর ক্রসিং থেকে বিজিবি সিনেমা হলের পাশ দিয়ে পিলখানা রোড ধরে এবং অন্যান্য জায়গা থেকে আসা যানবাহন জিগাতলা ক্রসিং দিয়ে জিগাতলা কাঁচাবাজার হয়ে চামড়া শিল্প এলাকায় প্রবেশ করবে।
পোস্তা এলাকা থেকে আসা পশুর চামড়াবাহী যানবাহনকে ঢাকেশ্বরী রোড দিয়ে লালবাগ চৌরাস্তা হয়ে শায়েস্তাখান রোড ধরে ট্যানারি এলাকায় প্রবেশ করতে বলা হয়েছে।
চাড়মা শিল্প এলাকায় আসা যানবাহন মালামাল খালাস করে কালুনগর রোড বা রায়ের বাজার টালি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে নিজ নিজ গন্তব্যে যাবে।
আর পোস্তা এলাকার "চামড়া মার্কেট" থেকে যানবাহন ওয়াটার ওয়ার্কস রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানার পাশ দিয়ে নাজিমউদ্দিন রোড হয়ে চানখাঁরপুল ক্রসিং দিয়ে বেরিয়ে যাবে এবং ওয়াটার ওয়ার্কস রোড হতে আলীরবাগ ঘাট ও ইসলামবাগ দিয়ে বেরিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২১৩৯ ঘ.
bdnews24