২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ নির্বাচন ৩০ নভেম্বর

গণমাধ্যমের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন হবে আগামী ৩০ নভেম্বর ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমের রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন হবে আগামী ৩০ নভেম্বর । শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটি চলতি বছরের নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর। বৈধ প্রার্থী বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৩ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৪ নভেম্বর। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এ বছর ২১ টি পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। মহিলা সম্পাদক পদটিতে এবারই সরাসরি নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৮শ'। ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তফসিল ঘোষণার পাশাপাশি শুক্রবার খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮২০ ঘ.