২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু বেচতে গিয়ে দুই ভাই খুন

নওগাঁর মান্দায় দুই ভাইয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা গরু বিক্রি করতে হাটে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নওগাঁ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দায় দুই ভাইয়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা গরু বিক্রি করতে হাটে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর ইটভাটা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার ভারশো ইউনিয়নের পাকুড়িয়া শহীদ বাজার এলাকার তছির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০) ও মমতাজ হোসেন (৪০)। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা ১০টার দিকে তিন ভাই আলতাফ, মমতাজ ও আনিছুর রহমান চারটি গরু বিক্রির জন্য রাজশাহীর সিটি হাটে যান। নিহতদের ছোট ভাই আনিছুর রহমান জানান, সিটি হাটে ৫৯ হাজার ৪০০ টাকায় দুটি গরু বিক্রি করেন তারা। বাকি দুটি গরু নিয়ে তার দুই ভাই রাত ৯টার দিকে একটি ট্রাকে করে বাড়ির দিকে রওনা হন। অন্য দুই ভাই ফিরলেও রিকশা চালানোর উদ্দেশ্যে রাজশাহীতে থেকে যান আনিছ। ওসি আব্দুল্লাহেল বাকী আরো জানান, টাকা ও গরু লুট করতে দুষ্কৃতকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ লাশ দুটি ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৪৫ ঘ.