২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে বুধবার এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নেত্রকোনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে বুধবার এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কেন্দুয়া থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, দুল্লী বৈরাটী সড়কের পাশে প্যান্ট-শার্ট পরা ওই যুবকের (২০) লাশ পাওয়া যায়। তিনি বলেন, গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা মঙ্গলবার রাতে কোনো এক সময় তাকে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে লাশটি দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১৬ ঘ.