২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ যুবক আটক

গাজীপুর সদর উপজেলা থেকে ছুরি ও চাপাতিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

গাজীপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলা থেকে ছুরি ও চাপাতিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে আটক হন উজ্জ্বল (৩০) ও বশির উদ্দিন (২৮)। র‌্যাব-১ এর সহকারী পরিচালক মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে ২টি ছোরা, ১টি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১১ ঘ.