ময়মনসিংহ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি লংমার্চ ময়মনসিংহ পৌঁছেছে।
শনিবার বিকালে শহরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে তারা জনসভা করেছেন।
দেশি প্রযুক্তি ব্যবহার করে পেট্রোবাংলা ও বাপেক্সের মাধ্যমে সুনেত্র ও রশিদপুর থেকে গ্যাস উত্তোলনসহ সাত দফা দাবিতে শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে এ যাত্র শুরু হয়।
সংগঠনের ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব মোকসেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, সাংসদ রাশেদ খান মেনন, মনজুরুল আহসান খান, দিবালোক সিংহ, রুহিন হোসেন প্রিন্স, জোনায়েদ সাকী, এমদাদুল হক মিল্লাত প্রমুখ।
শুক্রবার বিকালে লংমার্চ গাজীপুর পৌঁছে। শনিবার সকালে গাজীপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেন তারা। রোববার সকালে নেত্রকোনা অভিমুখে যাত্রা শুরু করে বিকালে পৌঁছানোর কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24