রাজবাড়ী, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাক্টর চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
নিহত শারমীন ইসলাম জুঁই মাগুড়াডাঙ্গী আইডিয়াল মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্রী। তার বাড়ি বোয়ালিয়া ইউনিয়নের ধামচন্দ্রপুর গ্রামে।
বুধবার সকাল ৮টায় কালিকাপুর-তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পাংশা থানার ওসি আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, জুঁই তার খালু আজাদের সঙ্গে মোটরসাইকেলে করে কলিকাপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
কালিকাপুর-তালতলায় একটি ইটবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে জুঁই মাটিতে পড়ে যায় এবং পরে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুুলিশ ট্রাক্টরটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24