২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা টিভি: আপিলের আদেশ ১৬ নভেম্বর

যমুনা টেলিভিশনের স¤প্রচার বন্ধ ও তরঙ্গ বাতিলের আদেশ বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের আদেশ হবে আগামী ১৬ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা টেলিভিশনের স¤প্রচার বন্ধ ও তরঙ্গ বাতিলের আদেশ বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের আদেশ হবে আগামী ১৬ নভেম্বর। বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ঠিক করেছে। আদালতে যমুন টিভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব। আজমালুল হোসেন কিউসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আদালতকে বলেছি, যথাযথভাবে সব প্রক্রিয়া শেষ করেই যমুনা পরীক্ষামূলক স¤প্রচারে এসেছে। এরপরও আমাদের স¤প্রচার বন্ধ করে দেওয়া হয়। "হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আমাদের আপিল আবেদনে একটা টিভি চ্যানেল চালু করতে কয়টা লাইসেন্স প্রয়োজন- সেই বিষয়েও আদালতের নির্দেশনা চেয়েছি।" অনাপত্তিপত্র না থাকার কারণ দেখিয়ে ২০০৯ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন- বিটিআরসি যমুনা টিভির পরীক্ষামূলক স¤প্রচার বন্ধ করে দেয়। এর চার দিন আগে চ্যানেলটি পরীক্ষামূলক স¤প্রচার শুরু করে। যমুনা টেলিভিশনের মালিক যমুনা গ্র"পের কর্ণধার নূরুল ইসলাম বাবুল। দৈনিক যুগান্তরের মালিকও তিনি। স¤প্রচার বন্ধ করার পর ২২ নভেম্বর একটি রিট আবেদন করে যমুনা টিভি কর্তৃপক্ষ। গত বছরের ২০ মে হাইকোর্ট 'স¤প্রচার বন্ধ ও তরঙ্গ বাতিলের' বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা টিভির দায়ের করা আবেদনের বিষয়ে রায় দেয়। ওই রায়ে আদালত যমুনার স¤প্রচার বন্ধকে বৈধ বলে জানায়। আদালত একইসঙ্গে যমুনা টেলিভিশনের নতুন করে করা অনাপত্তিপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সরকারকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৫৩ ঘ.