ঠাকুরগাঁও, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষাক্ষেত্রে কোটা বরাদ্দসহ ১০ দফা দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একটি সংগঠন।
ঠাকুরগাঁও আদিবাসী পরিষদের উদ্যোগে রোববার সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সূর্য মূর্মুর সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেন রাজা, সংগঠনের উপদেষ্টা সামসুজ্জোহা বাবুল, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, ঢেনা মূর্মূ প্রমুখ।
পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০১ ঘ.
bdnews24