২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর পরীক্ষা দিতে এসে শ্রীঘরে

বন্ধুর পরীক্ষা দিতে এসে গাইবান্ধায় আবুল হোসেন (২৪) নামে এক যুবককে ধরা পড়ে কারাগারে যেতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

গাইবান্ধা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধুর পরীক্ষা দিতে এসে গাইবান্ধায় আবুল হোসেন (২৪) নামে এক যুবককে ধরা পড়ে কারাগারে যেতে হয়েছে। তিনি øাতক (পাস) ইংরেজি পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার হন। বৃহস্পতিবার সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। সাদুল্লাপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। আবুল হোসেনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধনো গ্রামে এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ ২য় বর্ষের ছাত্র। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা সাংবাদিকদের জানান, আবুল হোসেন তার বন্ধু নলডাঙ্গা ডিগ্রি কলেজের নাজমুল হুদার পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের বিষয়টি সন্দেহ হলে তিনি আবুলকে চ্যালেঞ্জ করেন। তারপরই ওই পরীক্ষার্থীকে বহিষ্কার ও তাকে গ্রেপ্তার করা হয়। কক্ষ পরির্দশক প্রভাষক আব্দুল কাদের বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১২৬ ঘ.