২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা থেকে অপহরণের একদিন পর পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা থেকে অপহরণের একদিন পর পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার কটিয়াদি সদর বাসস্ট্যান্ড থেকে সোহানকে (৫) অপহরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে কিশোরগঞ্জ আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। কটিয়াদি থানার উপ-পরিদর্শক শামসুল হক সাংবাদিকদের জানান, সোমবার সকালে মিষ্টির লোভ দেখিয়ে কটিয়াদি উপজেলা সদরের হোটেল ব্যবসায়ী শাহিন মিয়ার ছেলে সোহানকে বাসার সামনে থেকে অপহরণ করে আব্দুর রহমান। এরপর তাকে চর দেহুন্দা গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায় আব্দুর রহমান। সোহান কান্না শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা আব্দুর রহমানকে আটক করে করিমগঞ্জ থানায় খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সোহানকে অপহরণ করা হয় বলে আব্দুর রহমান স্বীকার করেছে, বলেন পুলিশ কর্মকর্তা। এদিকে উদ্ধারের আগে সোমবার দুপুরে সোহানের বাবা শাহিন মিয়া বাদী হয়ে কটিয়াদি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.