২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদাবাজি মামলায় সাতক্ষীরায় এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় সাতক্ষীরায় এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে দুপুরে তারা সাতক্ষীরার বিচার বিভাগীয় হাকিম মিল্টন হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নাকচ হয়। দ-িতরা হলেন পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাটাখালি গ্রামের শাহিনুর রহমান ও জাহিদ হোসেন। মামলার নথি থেকে জানা যায়, এ বছর ৩০ জুলাই ওই তিনজন কাটাখালি গ্রামের শিক্ষক আব্দুল মতিন ওরফে ডাবলুর দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা ডাবলুকে মারধর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরদিন ডাবলুর বড় ভাই তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। আসামিদের আইনজীবী আবদুল মজিদ জানান, মামলা দায়েরের পর আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। রোববার (১৬ অক্টোবর) জামিনের মেয়াদ শেষ হয়। তিনি বলেন, সোমবার তারা আদালতে হাজির হয়ে আবার জামিন আবদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪২ ঘ.