নড়াইল, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর আবেদনে নড়াইলে দাফনের তিনদিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ।
রোববার বিকালে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় সোহাগ খানের (২৫) লাশ তোলা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান, নড়াইল সদর থানার ওসি (তদন্ত) পরিদর্শক মো. আসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বরাশুলা এলাকার মতিয়ার খানের ছেলে সোহাগ খানের লাশ তার ঘর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
কিন্তু ঘটনাটি পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্ত না করে স্বজনরা লাশ দাফন করে।
এসআই দেলোয়ার জানান, এ মৃত্যুর ঘটনা তদন্ত করতে নিহতের স্ত্রী শামসুর নাহার (২২) নড়াইল সদর থানায় একটি আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ উত্তোলন করা হয়।
এরপর ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোহাগের বোন রেকসোনা (৪৫) জানান, টাকা-পয়সা নিয়ে সোহাগের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। এর কিছু সময় পর সোহাগ আতœহত্যা করেন।
এলাকাবাসী বিষয়টি জানেন এবং তাদের সঙ্গে আলাপ করে সোহাগের লাশ দাফন করা হয়েছে বলে তার বোন জানান।
এ ব্যাপারে সোহাগের স্ত্রী শামসুন নাহার (২২) জানান, 'স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি শ্বশুর বাড়ি আসেন।
তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24