২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে অপহৃত ২৫ জেলে উদ্ধার

সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ২৫ জেলেকে উদ্ধার করেছে উপকূল রক্ষীবাহিনী কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 08:34 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

বাগেরহাট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ২৫ জেলেকে উদ্ধার করেছে উপকূল রক্ষীবাহিনী কোস্টগার্ড। বৃহস্পতিবার সকাল ও দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর নারিকেলবাড়িয়া ও ডুমুরিয়া খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম. হাসানুজ্জামান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ডের টহল জাহাজ সিজিএস পাবনা অভিযান চালিয়ে নারিকেলবাড়িয়া এলাকা থেকে সকালে একটি ট্রলারসহ ১২ জন জেলেকে এবং দুপুরে ডুমুরিয়া খাল এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ১৩ জেলেকে উদ্ধার করে। মুক্তিপণের দাবিতে সুন্দরবনের বনদস্যু গামা বাহিনীর সদস্যরা বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের জিম্মি করে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। তিনি বলেন, উদ্ধারকৃতদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০২৩১ ঘ.