২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী উত্ত্যক্তকারীর সাজা মাগুরায়

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় মাগুরার মহম্মদপুরে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

মাগুরা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় মাগুরার মহম্মদপুরে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিনোদপুর গ্রামে ওই যুবককে হাতেনাতে ধরার পর এ সাজা দেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোজা জানান। দণ্ডপ্রাপ্ত সাখাওয়াত হোসেন (২৮) ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। শামসুদ্দোজা সাংবাদিকদের জানান, সাখাওয়াত বিনোদপুর কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলো। তখন স্থানীয়দের সহায়তায় ওই ছাত্রী তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক রায় দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮২০ ঘ.