২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চোরের ছুরিকাঘাতে গৃহিনীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চাঁদপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম (২৯) দুবাই প্রবাসী মো. সেলিমের স্ত্রী। ফরিদগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, ভোররাতে সাহিদার ঘরের সিঁধ কেটে এক চোর প্রবেশ করে। এ সময় তিনি চিৎকার দিলে ওই চোর তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত সাহিদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩১৮ ঘ.