২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের ৭৫ কর্মকর্তা বদলি

পদোন্নতি পাওয়া ৫৬ কর্মকর্তাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ৭৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 07:45 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি পাওয়া ৫৬ কর্মকর্তাসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ৭৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার ইসি সচিবালয়ের উপ সচিব মো. শাহজাহান মিয়া এ আদেশ জারি করেন। এদের মধ্যে দুইজন যুগ্মসচিব, ৯ জন উপ সচিব/পরিচালক এবং ৪৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব/অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন অফিসার/উপ পরিচালক রয়েছেন। এছাড়া রয়েছেন ১৯ জেলা নির্বাচন কর্মকর্তা। কর্মকর্তাদের অধিকাংশকেই ইসি সচিবালয় থেকে মাঠ পর্যায়ে বদলি করা হয়েছে। দীর্ঘ আট বছর পর গত ৪ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পদোন্নতি এবং তাদের প্রথমবারের মতো মাঠ পর্যায়ে বদলির মধ্য দিয়ে এ সংস্থাকে ঢেলে সাজানো শুরু হয়। স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার পর নতুন জনবল কাঠামো অনুসরণ করে এ পদোন্নতি ও বদলি করা হয়। ১৯৭৯ সালে প্রণীত ইসির চাকরিবিধি অনুযায়ী কোনো কর্মকর্তা আগারঁগাওয়ে ইসি সচিবালয়ে নিয়োগ পেলে তাকে আর মাঠপর্যায়ে বদলির সুযোগ থাকতো না। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এ ব্যবস্থা বদলানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০০৯ সালে স্বতন্ত্র ইসি সচিবালয় আইন করা হয় এবং চাকরিবিধি সংস্কার করে নতুন জনবল কাঠামোর তৈরির উদ্যোগ নেয় ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০১২৪ ঘ. বদলি হলেন যারা- যুগ্মসচিব উপ সচিব/পরিচালক জ্যেষ্ঠ সহকারী সচিব/অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/উপ পরিচালক জেলা নির্বাচন কর্মকর্তা