নরসিংদী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিলক্ষা ইউনিয়নের হরিপুর গ্রামে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনায় নিহত হন তোতা মিয়া (৭৫)।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হরিপুর গ্রামের শাহ আলম (৩০) তার চাচা তোতা মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর আশপাশের লোকজন এগিয়ে এলে শাহ আলম পালিয়ে যায়, বলেন তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24