বরিশাল, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরী থেকে বিদেশি বন্দুক ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ১০টায় মো. মাসুদ গাজী ওরফে কালা মাসুদকে (৩৪) আটক করা হয় বলে র্যাব'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাসুদ গাজী নগরীর কাউনিয়া প্রধান সড়ক কালাখার বাড়ির প্রয়াত শাহ আলম গাজীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. কাইয়ুম হোসেন ওরফে মিল্টনের একান্ত সহযোগী মো. মাসুদ গাজী নিজ বাড়িতে সহযোগীদের নিয়ে বড় ধরনের কোনো সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছে- এমন খবর পেয় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সহযোগীরা পালিয়ে গেলেও ধরা পড়ে মাসুদ।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ¯œানঘর থেকে একটি বিদেশি দোনালা কাটা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক ব্যবসা, হত্যাসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে, বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫১ ঘ.
bdnews24