২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার প্রথম দিন ৪৫ মণ ইলিশ আটক

এগারো দিনের জন্য ইলিশ মাছ ধরা বন্ধের প্রথম দিন বরিশালে প্রায় ৪০ মণ এবং বাগেরহাটে ৫ মণ ইলিশ আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

বরিশাল/বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এগারো দিনের জন্য ইলিশ মাছ ধরা বন্ধের প্রথম দিন বরিশালে প্রায় ৪০ মণ এবং বাগেরহাটে ৫ মণ ইলিশ আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বরিশালে নগরীর ইলিশ মোকাম পোর্ট রোড ঘাটে জেলেরা বিক্রির জন্য নিয়ে এলে সেখান থেকে ৪০ মণ ইলিশ আটক করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন শেখ। এ ছাড়া বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়েন্দা ঘাট এলাকায় একটি ট্রলার থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে পাঁচ মণ ইলিশ জব্দ করে। পরে এসব জাটকা ১০টি এতিম খানায় বিতরণ করা হয়। আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। মহানগর পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/এএল/২১৩৬ ঘ.