২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ ও মানিকগঞ্জে ২ জনের লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলা সদর থেকে এক ব্যক্তি এবং মানিকগঞ্জে সরষে ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর বদলগাছী উপজেলা সদর থেকে এক ব্যক্তি এবং মানিকগঞ্জে সরষে ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁয় উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা গেছে। তিনি বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহুবুবুল ইসলাম আলমের ভাই শাহজাহান সিরাজ সাজা (৪৫)। উপজেলা সদরের কাদিবাড়ী গ্রামে তার বাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি জানান, শাহজাহানকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের প্রস্তাবিত স্টেডিয়ামের পাশের একটি শুকিয়ে যাওয়া ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শাহজাহানের ভাই মাহুবুবুল জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাহান বাড়ি থেকে বের হয়ে উপজেলা সদরে গিয়ে আর ফেরেননি। পরদিন সকাল ৮টার দিকে ডোবায় লাশ পাওয়া যায়। তিনি জানান, স্থানীয় একটি সমিতির হিসাব-নিকাশ নিয়ে শাহজাহানের সঙ্গে ওই সমিতির নেতাদের বিরোধ ছিল। এছাড়া স