২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথর তোলা থামাতে গিয়ে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

লালমনিরহাটে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

লালমনিরহাট, জানুয়ারী ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানিয়েছে, শ্রমিকরা মেজিস্ট্রেটকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং পাটগ্রাম ইউএনও অফিসের দুই পিয়নকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট শরিফুল আলমকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে বুড়িমাড়ি স্থলবন্দর এলাকায় ধরলা নদীর বাঁধ এলাকায় এ ঘটনা। পাটগ্রাম থানার ওসি এসতেশাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুড়িমারীসহ পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ 'বোমা ও ছয় সিলিন্ডারযুক্ত মেশিন' দিয়ে নদী ও জমি থেকে পাথর তোলা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, "লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম বিকেল ৩টার দিকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান চালালে মেশিন মালিক ও শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে রাখে।" এ সময় তারা পাটগ্রাম ইউএনও অফিসের পিয়ন বোরহান উদ্দিন (৩৫) ও বুলবুল হোসেনকে (৩৮) মারধর করে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. মুসা পুলিশ নিয়ে ম্যাজিস্ট্্েরট ও আহতদের উদ্ধর করেন। আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি এসতেশাম হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২২২৫ ঘ.