গোপালগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড হয়েছে গোপালগঞ্জের তুহিন কাজীর।
বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মুরশেদ এ রায় দেন।
তুহিন কাজী (৩৮) গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের কাজী ফায়েকুজ্জামানের ছেলে।
২০০৭ সালের ১০ অগাস্ট রাতে তুহিন কাজী তার স্ত্রী মিনা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে মামলার নথি থেকে জানা যায়।
পরদিন পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৮ ঘ.
bdnews24