২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে একজনকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

নাটোর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের গুরুদাসপুর উপজেলায় একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে উপজেলার হামলাইকুল গ্রামে এ ঘটনায় নিহত হন রজব আলী সরকার (৪৮)। গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জমি নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলামের সঙ্গে রজব আলীর বিরোধ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলাম লোকজন নিয়ে ওই জমিতে ঘর তুলতে গেলে রজব আলী বাধা দেন। এতে রফিকুল ও তার লোকজন লাঠি দিয়ে পিটিয়ে রজবকে হত্যা করে। পরে পুলিশ রজবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় রফিকুলসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮১৭ ঘ.