কুড়িগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রৌমারীর ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার কয়েকদিনের মধ্যে রাজীবপুরের ইউএনওকে ধমকালেন সংসদ সদস্য জাকির হোসেন।
সোমবার বিকালে রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কাবিখা'র এক সভায় এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম-৪ আসনের সরকার দলীয় সাংসদ রাজীবপুরের ইউএনওকে ভ্রাম্যমাণ আদালত বসাতে নিষেধ করেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরোর সভাপতিত্বে সভায় ইউএনওকে সাংসদ বলেন, "আপনি নিজে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজ দেখতে যাবেন না। উপজেলা চেয়ারম্যান আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যা করবে তাতেই আপনি স্বাক্ষর দেবেন। এখানে চাকরি করলে আমার কথামতো চলতে হবে।
"এখন থেকে রাজীবপুর উপজেলায় আর ভ্রাম্যমাণ আদালত বসাবেন না। আমার কথার অমান্য হলে রৌমারীর ইউএনও'র মতো হবে।"
স
bdnews24