ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডেনমার্ক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নতুন কমিটি অনুমোদন করেন।
গাজী মনির আহমেদকে সভাপতি ও মোহাম্মদ ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে গঠিত ১০১ সদস্যের কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি এবং আট জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকীয় পদসহ ৪৮ কার্যনির্বাহী সদস্যপদ রয়েছে।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কাজী মোহাম্মদ শাহজাহানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/১৯১৬ ঘ.
bdnews24