২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহীদের হামলা, আটক ১৩

বরিশালের উজিরপুর উপজেলায় হিজবুত তাওহীদের হামলায় অন্তত ১০ মুুসল্লি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

বরিশাল, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বরিশালের উজিরপুর উপজেলায় হিজবুত তাওহীদের হামলায় অন্তত ১০ মুুসল্লি আহত হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ উগ্রপন্থী হিসেবে পরিচিত ধর্মীয় সংগঠনটির ১৩ সদস্যকে আটক করে। মঙ্গলবার বিকালে উজিরপুর বাজারে হিজবুত তাওহীদ বিরোধী মিছিল বের করলে সংগঠনটির সদস্যরা হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম শেখ সাংবাদিকদের জানান, বাজার মসজিদ থেকে স্থানীয় শতাধিক মুসুল্লি মিছিলটি বের করে। মিছিলটি উপজেলার লঞ্চ ঘাট এলাকায় পৌঁছালে হিজবুত তাওহীদের সদস্যরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহায়তায় সংগঠনটির ১৩ সদস্যকে আটক করে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.