২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি ডিজি ও বিএসএফ কর্মকর্তার শুভেচ্ছা বিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর এক কর্মকর্তা শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামের সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর এক কর্মকর্তা শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার সাতক্ষীরার ভোমরা সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শনের সময় তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। বিকাল সাড়ে ৩টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম ভোমরা সীমান্তের শূন্য লাইনে পৌঁছালে বিএসএফ ৪৭ ব্যাটালিয়নের কমান্ডেন্ট কর্নেল ধীরেন্দ্র কুমার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি উপস্থিত ছিলেন- বিজিবি পরিচালক (প্রশাসন) কর্নেল ওবায়দুল আহসান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইলিয়াস, সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম প্রমুখ। পরে বিজিবি মহাপরিচালককে বেনাপোল বন্দরে স্থাপিত আইসিপি ও ভোমরা বন্দরের কার্যক্রমের ওপর বিস্তারিত জানান মেজর জি এম খোরশেদ আলম। তাকে সহায়তা করেন পানি উন্নয়ন বোর্ড-১ এর উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মোমিন। আইসিপি স্থাপনের জায়গা পরিদর্শন শেষে মেজর জেনালের রফিকুল ইসলাম ভোমরা বিজিবি কোম্পানি সদর দপ্তর পরিদর্শন করেন। এরপর তিনি শ্যামনগরের নীলডুমুরে ৭ বিজিবি ব্যাটালিয়নে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২১ ঘ.