২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় আগুনে পুড়ে মৃত্যু

বরগুনার বেতাগী উপজেলায় বসতঘরে আগুন লেগে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

বরগুনা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার বেতাগী উপজেলায় বসতঘরে আগুন লেগে একজন মারা গেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার কাজিরাবাদ গ্রামের আবদুস সাত্তার হাওলাদারের বসতঘরে আগুন লাগে। এতে পুড়ে মারা যান তার মা নুরজাহান বেগম (৮০)। কুপি থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয়রা। তারা জানান, চেষ্টা করেও তারা আগুন নেভাতে পারেনি। কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন সাংবাদিকদের জানান, আগুনে দোতলা টিনের ঘর, নগদ টাকা ও ধান-চালসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, বেতাগীতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলার কোথায় আগুন লাগলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চেয়ারম্যান আরো জানান, আগুন ও মায়ের মৃত্যুতে গৃহকর্তা সাত্তারের অজ্ঞান হয়ে গেছেন। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.