২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ নেতার শৃঙ্খলা ভঙ্গ: অভিযোগ অনুমোদন চট্টগ্রাম আ. লীগের

নগর আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনা অভিযোগ নগর কমিটির বর্ধিত সভায় অনুমোদিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে আনা অভিযোগ নগর কমিটির বর্ধিত সভায় অনুমোদিত হয়েছে। রোববার রাতে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটির এ সিদ্ধান্ত অনুমোদন হয়। নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, মহানগর কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল এবং কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় গত ১৭ জানুয়ারি। ওই সভায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের গঠনতন্ত্রের ২৪ (ছ) এবং ৪৬ (ঞ) ধারা অনুসারে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।" ওই চারজনকে পাঠানোর জন্য তৈরি কারণ দর্শানোর নোটিশের খসড়া বর্ধিত সভায় উপস্থাপন করে অনুমোদন নেওয়া হয়েছে দাবি করে ইনামুল হক বলেন, "সোমবার অথবা মঙ্গলবার তাদের নোটিশ পাঠানো হবে। ১৫ দিনের মধ্যে জবাব না দিলে গঠনতন্ত্র অনুসারে নগর কমিটি থেকে তাদের অব্যাহতি দেওয়া হবে।" আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৪ নং ধারার (ছ) অনুচ্ছেদে বলা আছে, "বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের যে কোনো সদস্য বিনা কারণে বা সন্তোষজনক কারণ ব্যতিরেকে পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত থাকিলে তাহার নাম কার্যনির্বাহী সংসদের তালিকা হইতে খারিজ এবং শূন্যপদ নিয়মানুযায়ী পূরণ করা হবে। তবে সদস্যপদ খারিজ করার আগে ওই সদস্যকে নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সন্তোষজনক কারণ দর্শানোর জন্য ডাকযোগে নোটিশ দিতে হবে।" এ বিষয়ে নগর কমিটির আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "নির্বাহী কমিটির সিদ্ধান্ত বর্ধিত সভায় অনুমোদন করাতে হয়। আজ (রোববার) তা অনুমোদন হয়েছে। সভায় ৪১টি ওয়ার্ড কমিটি ও ১২টি সাংগঠনিক থানা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।" গঠনতন্ত্রের ৪৬ নম্বর ধারায় (ঞ) উল্লেখ আছে, সংগঠনের যে কোনো শাখা তার যে কোনো কর্মকর্তা বা সদস্যকে দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডের জন্য স্ব-স্ব পদ বা দায়িত্ব হইতে অব্যাহতি দিতে পারবে। তবে এ ব্যাপারে ঊর্ধ্বতন শাখার অনুমোদন প্রয়োজন হবে এবং এইক্ষেত্রে সংশ্লিষ্ট শাখার সাধারণ সভায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। ঊর্ধ্বতন শাখা পরববর্তী ১ মাসের মধ্যে তাহার সিদ্ধান্ত সংশিষ্ট শাখাকে জানাবে, নইলে সিদ্ধান্তে একমত বলিয়া গণ্য হবে। মহানগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি'র সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর বিরোধ দীর্ঘদিনের। স