দিনাজপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর দিনাজপুর জেলা কারাগারে ছয় ভারতযি নাগরিক দীর্ঘদিন ধরে আটকা পড়ে আছ্।ে
ভারত সরকার তাদের ফেরৎ নেওয়ার ব্যাপারে সাড়া দিচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দিনাজপর জেলা কারাগারের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১৪ জন ভারতীয় নাগরিক এই কারাগারে আটক রয়েছে।
এদের মধ্যে ছয়জনের সাজার মেয়াদ ৬-৭ মাস আগেই শেষ হয়েছে। সাজা শেষে নিয়ম অনুযায়ী ভারতে ফেরত পাঠানোর সব প্রক্রিয়াও শেষ করেছে কারা কর্তৃপক্ষ।
হিলি ইমিগ্রেশনের ওসিকে এই ভারতীয় নাগরিকদের তালিকা দেওয়া হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে সেটা হস্তান্তর করেছেন।
নিয়ম অনুযায়ী বিএসএফ তাদের গ্রহণ করতে দিনক্ষণ নির্ধারণ করবেন। কিন্তু বিএসএফ'র কাছ থেকে এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।
ছয় ভারতীয় নাগরিকের সাজার মেয়াদ শেষ এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শাহজাহান আহমেদ।
কারা কর্তৃপক্ষের দেওয়া তালিাক অনুযায়ী আটকা পড়ারা হলেন- ভারতের কুজার জেলার সিরিয়া গ্রামের মনিরের ছেলে জনাব আলী, বিহার রাজ্যের পাটনা জেলার রূপনগর গ্রামের মো. জয়কাতের ছেলে মোহাম্মদ হোসেন, বেয়েতপুর জেলার দারিয়াপুর গ্রামের পারসোনা সিংয়ের ছেলে জয় নারায়ণ সিং, বিহার জেলার জগদিসপুর গ্রামের জাংগুর ছেলে লুদাং, দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমতারা কাকপাড়া গ্রামের মোজাহার মোল্লার ছেলে হাফিজুর রহমান ও পুরালিয়া বিহার জেলার একডেরা গ্রামের ইসলাল যাদবের ছেলে সিয়াম যাদব।
হিলি ইমিগ্রেশনের ওসি ফেরদৌস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যথাযথ দায়িত্ব পালন করলেও বিএসএফ তালিকা পাওয়ার পর চুপ করে আছে।"
তিনি বলেন, "আমি ছয় ভারতীয় নাগরিকের নামের তালিকা বিএসএফকে দিয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না। বিএসএফ এক্ষেত্রে সহযোগিতা না করলে আমাদের করার কিছু নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24